মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গরমে তাড়াশে তাল শাস বিক্রি বেড়েছে 

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

মোহনীয় ঘ্রাণ এবং মিষ্ট স্বাদের কচি তাল শাসের কদর বেড়েছে তাড়াশের হাট-বাজার ও পাড়া-মহল্লায়। এলাকা ভেদে একটি তালের দাম ৫ থেকে ১৫ টাকা। তাড়াশ শহর ও গ্রামাঞ্চলে দেখা মিলছে তাল শাস বেচাকেনার দৃশ্য।

মঙ্গলবার  মান্নন নগর বাজারে দেখা যায় এনামুল হোসাইন  নামে এক তাল শাস বিক্রেতাকে। তিনি নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালী গ্রামের বাসিন্দা। বছরের অন্যান্য সময় কৃষি কাজ করলেও এখন বন্ধুর সাথে তালের শাস বিক্রি করেছেন। তিনি বলেন, একটি তাল থেকে দু’টি বা তিনটি শাস হয়। প্রতিটি শাস এখন ৫ টাকা দরে একটি তাল ১৫ টাকায় বিক্রি করছি। দাম গত বছরে চেয়ে বেশি। এবারে তালের সংকট থাকায় দাম বেড়েছে। প্রতিদিন প্রায় ১,৫০০ টাকার তাল শাস বিক্রি করলে  ৫০০-৭০০ টাকা লাভ থাকে।

শহরে তাল শাস কিনতে আসা ক্রেতা তোফাইল ইসলাম বলেন, গত বছরের থেকে এবার তাল শাসের দাম একটু বেশি। গত বছর যে তালের শাস ৩ থেকে ৪ টাকায় কিনেছি।  এবার সেটি ৫ থেকে ৬ টাকায় কিনতে হচ্ছে।

ব্যবসায়ী রাশিদুল হোসেন বলেন, তীব্র গরমে অতিষ্ঠ জীবন। একটু স্বস্তি পেতে তাল শাস কিনতে এসেছি।কোনাবাড়ির আকছেদ আলী বলেন, বাড়িতে ছয়টি তাল গাছ আছে। চারটি গাছে তাল ধরেছে। কচি তাল প্রতিটি ৭ টাকা দরে হিসেবে বিক্রি করে দিয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর