মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামে ১৯ মে সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩.৫ গ্রাম হেরোইনসহ মো. জামিনুর ইসলাম (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি উপজেলার ভাটারা উত্তর পাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ মে সন্ধ্যা ছয়টা ১০ মিনিটের দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামের ভাটারা এস এম দাখিল মাদরাসার সামনে রাস্তায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. জামিনুর ইসলামকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার ৩.৫ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।আসামির বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর