শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে উপজাতি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন

এম এস শবনম শাহীন (ক্রাইম) রিপোর্টার:–

নেত্রকোনায় তরুণীকে ধর্ষণের অভিযোগে উপজাতি যুবক গ্রেফতার ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে কলমাকান্দা থানা পুলিশ রবিবার সকালে রংছাতি ইউনিয়নের বড় মনগড়া এলাকায় অভিযান চালিয়ে সজীব নংমিন (২৫) নামক এক উপজাতি যুবককে গ্রেফতার করেছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিম জানান, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের ১৯ বছরের তরুণীটি ঢাকায় একটি বিউটি পার্লারে কাজ করতো। করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ ঘোষনা করায় সেই তরুণীটি গত ২০ মে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসে। বড় মনগড়া গ্রামের নিকুলাস ঘাগ্রা’র ছেলে সজীব নংমিন গত ৩ জুন রাতে সেই তরুণীকে ধর্ষণ করে।

 

এ ব্যাপারে ধর্ষিত তরুণী বাদী হয়ে সজীব নংমিনকে একমাত্র আসামী করে গত শনিবার রাতে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত উপজাতি যুবককে গ্রেফতার করে।এ দিকে তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর