মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে আধিপত্যের বিস্তারের যুবককে কুপিয়ে হত্যা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৭ মে, ২০২১, ৬:২২ অপরাহ্ন

গোপালগঞ্জে আধিপত্যের বিস্তারের প্রকাশ্য হামলায় যুবককে কুপিয়ে হত্যাএলাকার আধিপত্য বিস্তারের দন্দের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রকাশ্য দিবালোকে শরিফুল ইসলাম হেলাল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপরে লোকজন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরোণ্যকান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত হেলাল ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ফেরদৌস আলম মনা মিয়ার ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোমবার সকালে ওই গ্রামের সৈয়দ সরদারের বাড়ির সামনে হেলালকে একা পেয়ে জাহিদ তালুকদারের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হেলালকে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর