মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৭ জন হাসপাতালে

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৭ জন পথচারী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে থানার ধুবিল ইউপির খারিজা ঘুঘাট গ্রামে। আহতরা হলো- খারিজা ঘুঘাট গ্রামের আ: ছামাদের পুত্র শাহীন (৪০), মৃত আ: রাজ্জাকের পুত্র তুহিন (৩৮), আ: ছালামের স্ত্রী হাসিনা (৩৬),মৃত ভাসার স্ত্রী রহিমা (৪৬),মৃত আবু হোসেনের স্ত্রী আনজু (৫০),সোনা উল্লার ছেলে এবাদত (৪) এবং আরিফুলের পুত্র সবুজ (৩)। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময়ে খারিজা ঘুঘাট গ্রামের নতুন ব্রীজের উপর দাঁড়ানো পথচারী হাসিনাকে অতর্কিত ভাবে এসে একটি বেওয়ারিশ কামড় দেয়। চিৎকার করলে পাগলা কুকুরটি দৌড়ে গিয়ে রাস্তায় যাকে পায় তাকেই এভাবে কামড়াতে থাকে। পরে স্থানীয়রা ধরে কুকুরটি মেরে ফেলে। এ ছাড়াও একই দিনে বাসুদেবকোল ও উত্তরপাড়া ভরমোহনী গ্রামের ২ জন মহিলাকে কামড়ানো খবর পাওয়া গেছে। বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রপে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর