রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীর বাঘুটিয়ায় ভিজিএফের নগদ অর্থ বিতরন 

চৌহালী প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৯ মে, ২০২১, ৩:২০ অপরাহ্ন

সিরাজগন্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ও খাষপুখুরিয়া ইউনিয়নে অতিদরিদ্র, গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ভিজিএফের নগদ অর্থ বিতরন করা হয়েছে। রবিবার দিনব্যাপী বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও খাষপুকুরিয়া বি এম উচ্চ বিদ্যালয় থেকে মাহে রমজান উপলক্ষে মাননীয়  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তূক বাস্তবায়িত গরীব দুস্থ অসহায়  প্রায়, ২৬ শত পরিবারের মাঝে  ৪৫০ টাকা করে বিতরন করা হয়।
বাঘুটিয়া ইউনিয়নে ১৫৭৬ জন ও খাষপুকুরিয়া ইউপিতে ৯৭৬ জন পরিবারের মাঝে সরকারের নগদ অর্থ বিতরন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবাশন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাহহার সিদ্দিকি, ট্যাক অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, আঃ মালেক, সচিবসহ ইউপি সদস্য ও গ্রামপুলিশ এবং  খাষপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সরকার, ট্যাক অফিসার জালালউদ্দিন, আবু দাউদ সরকার, সচিব ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর