রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া সদর ইউনিয়নে সরকারের নগদ সহায়তা পেল ২ হাজার পরিবার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)  প্রতিনিধিঃ 
আপডেট সময়: শুক্রবার, ৭ মে, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নে সুবিধা ভোগী অসহায় মানুষের মাঝে বৃহস্পতিবার  বিকালে ২ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জননেতা তানভীর ইমাম। বাখুঁয়া অফদার ইভান কমিউনিটি সেন্টার মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় সদর ইউনিয়ন পরিষদ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।  পবিত্র রমজান উপলক্ষ্যে ও কোভিট-১৯ সংক্রামণে ক্ষতিগ্রস্থ দুস্থ, অসহায়, কর্মহীন ও দরিদ্র  পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জিআর ( নগদ অর্থ) ও ভিজিএফ (নগদ অর্থ) ২ হাজার পরিবারের মাঝে নগদ সহায়তার অর্থ প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সালেক, সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, সদর ইউনিয়ন পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম রতনসহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর