বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

ধান-চাল ক্রয়ের জন্য যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে: কৃষিমন্ত্রী

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গত বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর ধান-চালের অত্যন্ত যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছর ধান-চাল সংগ্রহ করা সম্ভব হবে। বুধবার খুলনায় ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে কৃষকের নিকট থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিবালয়ের অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি মন্ত্রী একথা বলেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য। তাই তিনি কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার নেতৃত্ব, দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই অতি অল্প সময়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় এই অভূতপূর্ব সাফল্য সারা পৃথিবীর কাছে আজ এক বিস্ময়ে পরিণত হয়েছে। খুলনার কৃষিতে বিপ্লব আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, খুলনাসহ দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষির আমূল পরিবর্তনে সরকার কাজ করছে। লবণাক্ত জমিতে চাষের উপযোগী ফসলের বিভিন্ন জাত ও প্রযুক্তি এরই মধ্যে উদ্ভাবিত হয়েছে। এগুলো চাষের মাধ্যমে লবণাক্ত জমিতে অনেক সাফল্য এসেছে। আরো নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন অব্যাহত থাকবে যাতে করে দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষি বিপ্লব ঘটানো যায়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় এমপি নারায়ণ চন্দ্র চন্দ, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর