মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

যশোরের শার্শা থেকে ০৪ কেজি গাঁজা সহ মহিলা আটক

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৫ মে, ২০২১, ৮:৫৫ অপরাহ্ন

যশোরের শার্শা রামচন্দপুর গ্রাম থেকে (০৪) কেজি গাঁজা সহ নাজমা খাতুন (৩০)নামে এক মহিলাকে আটক করেছে শার্শা গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।

বুধবার(০৫ মে) দুপুর ০২:৪৫ সময় রামচন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নাজমা খাতুন খুলনা রাজাপুর গ্রামের রুপসা থানার মৃত- নূরুল ইসলামের ছেলে ফারুক মোল্লা তার বর্তমান ঠিকানা নাভারন মাঠপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোড়পাড়া পুলিশ  ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ এজাজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে চাঁর কেজি গাঁজাসহ নাজমা খাতুন’কে আটক করে।

এ ব্যাপারে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ এজাজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর