মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক চাঁদাবাজি,জমি দখল, চুরি এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আনোয়ার হোসেন আন্নু (৩৫) নামে একজন কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। সে উপজেলার কালিয়াকৈর গ্রামের ছাত্তার প্রামাণিকের ছেলে। আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে একই গ্রামের ঠান্ডু সরকার চাঁদাবাজির অভিযোগ এনে তার নামে থানায় মামলা করেন। আন্নুর বিরুদ্ধে এরআগেও থানায় একাধিক চাঁদাবাজি,জমি দখল,চুরি,ডাকাতি, মারপিট,ভেজাল দুধ বিক্রি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে । উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম প্রত্যান্ত এলাকা হওয়ায়। এছাড়াও পাবনা জেলার ফরিদপুর,ভাঙ্গুড়া,চাটমোহর থানার পাশাপাশি হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন আন্নু ও তার লোকজন । কালিয়াকৈর গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেন আন্নু। আন্নু গ্রেপ্তারের ঘটনায় এলাকার মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। আন্নু বাহিনীর সদস্যরা এলাকার সাধারণ মানুষের জমি দখল,টাকা ছিনতাই, মারপিট সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড পরিচালনা করতেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক ইব্রাহীম খলিল জানান আন্নুুর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার বিকেলে তাকে কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর