মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে এক জনের মৃত্যু

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিপাতের সুত্রপাত হয়ে গরু সহ নজরুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে বাড়ির মালিক নুরুল ইসলাম। গতকাল সোমবার ভোররাত সাড়ে ৪ টার দিকে সলঙ্গা থানার ফেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গরুর ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে ২ টি গরু সহ নজরুলের মৃত্যু, ২ টি টিনের ঘর ও মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। গরুর ঘরে অগ্নিদগ্ধ হয়ে গরু মারা যাবার দৃশ্য দেখে গরুর মালিক নুরুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (২৮) ঘরে ঢুকে বাকীসব গরু আনতে গিয়ে আর বের হতে না পারায় সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।  এতক্ষনে ২ টি ঘর, প্রয়োজনীয় জিনিস পত্র সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর