মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে ২০২০-২০২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়, অর্ধেক মূল্যে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার তালম গ্রামের কৃষক মো. আতাহার আলীর হাতে এ কৃষি যন্ত্রের চাবি তুলে দিয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এর পর আরো ৭টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লূৎফুন নাহার লূনা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো .বাবুল শেখ, বারুহাস ইউপি,চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-মামুনসহ অন্যান্যরা। এ সময় এমপি আজিজ বলেন, মেটাল এগ্রো লিমিটেডের ধান কাটার এ মেশিনটির মূল্য ২৩ লক্ষ পঞাশ হাজার টাকা। সরকার কৃষি প্রণোদনার আওতায় অর্ধেক মূল্যে কৃষককে ভতুর্কি দিয়েছে। চলতি বোরো মৌসুমে আটটি ধানকাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করা হচ্ছে। যা এ অঞ্চলের কৃষককে সাশ্রয়ী মূল্যে ধান কাটতে সহায়তা করবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর