মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জের বেলকুচি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শনে এমপি আবদুল মমিন মন্ডল

মোঃ রোকনুজ্জামান, সিরাজগঞ্জ (ভ্রাম্যমাণ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল আজ শনিবার (১৭ এপ্রিল) বেলকুচি উপজেলার আটারদাগ, দৌলতপুর ও ধুকুরিয়া বেড়া এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করেন এবং  ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। এসময় ক্ষতিগ্রস্থ প্রায় ২৫শ হেক্টর ধানের জমির মালিকদের নাম তালিকা করে সরকারী সহায়তা দেবার আশ্বাস দেয়া হয়। এছাড়া কৃষি দপ্তর থেকে অন্যান্য সরকারী সকল সুবিধা প্রদানে ক্ষতিগ্রস্থ কৃষকদের বিশেষ বরাদ্দ দেবারও প্রতিশ্রুতি দেন এমপি আবদুল মমিন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন, এনায়েতপুর থানা আ’লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী, আ’লীগ নেতা সুলতান মাহমুদসহ আরো অনেকে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর