মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মদের দোকানে মল ছিটিয়ে হরিজনদের প্রতিবাদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে অবস্থিত নিরঞ্জনের চোলাই মদের দোকান। ওই মদের দোকানে হরিজন সম্প্রদায়ের লোকজনকে প্রাপ্যতা অনুযায়ী চোলাই মদ না দিয়ে কার্ডবিহীন অপ্রাপ্ত মুসলিমদের কাছে মদ বিক্রিসহ অসদাচরণ ও হুমকি ধামকির প্রতিবাদে মল ছিটিয়ে বিক্ষোভ করেছে তারা। শুক্রবার সকাল ১০টায় ওই বিক্ষোভকারীরা নিরঞ্জনকে ঘেরাও করলে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ হরিজনদের দাবিকে সমর্থন জানিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বিক্ষুব্ধ হরিজনদের অভিযোগ, চোলাই মদে পর্যাপ্ত পানি, নিশাদল ও ঘুমের বড়ি মিশিয়ে তাদের কাছে চড়া দামে বিক্রি করা হয়। ২৬জন কার্ডধারী থাকলেও মদ দেওয়া হয় মাত্র ৪ জনকে। প্রতিবাদ করলে মারধর ও মামলার ভয়ভীতি দেখায় মদ ব্যবসায়ী নিরঞ্জন।

নিরঞ্জনের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় লোকজনও প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয়দের দাবি, নদী দখল করে থাকা মদের দোকান অন্যত্র সরিয়ে নেওয়া হোক। তবে হরিজনদের অভিযোগ অস্বীকার করে নিরঞ্জন ঘোষ বলেন, তাদের চাহিদামত মদ না দেওয়ায় মিথ্যে দোষারোপ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিসকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর