মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে দোকানপাট খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে লকডাউনে দোকানপাট খোলা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।  মঙ্গলবার (৬ইএপ্রিল) সকালে শহরের এস এস রোডে সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে ব্যবসায়ীরা বলেন, এমনিতে দীর্ঘ এক বছর ধরে করোনা মহামারির কারণে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মধ্যে আবার যদি দোকানপাট বন্ধ রাখা হয়, তাহলে চরম বিপর্যয়ে পড়বেন ব্যবসায়ীরা। তাই মঙ্গলবারের মধ্যে দোকানপাট খোলার অনুমতি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফেরদৌস রবিনসহ সমিতির অন্যান্য নেতারা। এ সময় পৌর নিউ মার্কেট দোকান মালিক সমিতি, হকার্স মার্কেট দোকান মালিক সমিতি, শহর দোকান কর্মচারী-শ্রমিক সমিতি, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে এসে শেষ হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর