রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সড়াতৈলের বিশিষ্ট শিক্ষানুরাগী আ: কাদেরের ইন্তেকাল

কে,এম আল আমিন :
আপডেট সময়: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৯:৫৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী আ: কাদের তালুকদার (৭০) আর নেই। ( ইন্না লিল্লাহি,,,,,,,, রাজিউন) । তিনি গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি পাকশি নর্থ বেঙ্গল পেপার মিলের অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন।এ ছাড়াও তিনি উল্লাপাড়ার প্রাচীনতম সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ সভাপতি সহ এলাকার বিভিন্ন সমাজ সেবামুল কর্মকান্ডের সহিত জড়িত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী,৪ পুত্র, ২ কন্যা,আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১ টায় সড়াতৈল হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু,স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর