শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

উল্লাপাড়ায় গৃহবধুকে ধর্ষনের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩ জুন, ২০২০, ৭:১৩ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান দহিখোলা গ্রামে। জানা যায়, এই গ্রামের ভুক্তভোগী নারী কে ঐ গ্রামের আব্দুল মমিনের ছেলে গোলাম মোস্তফা (৩০) নামে এক ব্যক্তি মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিতো,এতে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষনের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঐ নারী।

গত (২৬ শে মে) মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই নারী তার বাড়িতে একাই অবস্থান করছিলেন। সুযোগ বুঝে বখাটে যুবক মোস্তফা দুই সহযোগীকে সাথে করে ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ইতিমধ্যে ভুক্তভোগী ওই নারী কে পুলিশ হেফাজতে রেখে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শওকত হাসান জানান, ঐ নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর