বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫০৮২ ; মৃত্যু ৪৫

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৪:৫৭ অপরাহ্ণ

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত গতকালের তুলনায় সামান্য কমেছে। সোমবার করোনা আক্রান্ত ছিল ৫ হাজার ১৮১ জন। মঙ্গলবার এ সংখ্যা কমে ৫ হাজার ৮২ জন। ন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে। এছাড়া গত একদিনে মারা গেছেন আরও ৪৫ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জনে।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর