মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রামগড়ে করোনা পরিস্থিতিতে মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

দেশে করোনা ভাইরাসের নতুন সংক্রমন ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসন কে সঙ্গে নিয়ে গুইমারা সেনা রিজিওনের আওতাধীন সিন্দুকছড়ি জোনর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান পিএসসি জি এর নেতৃত্বে জোনের সাব কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি, রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা আনম বদরুদ্দোজা,লেফটেন্যান্ট রাইয়ান,উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ শামসুজ্জামানেরর সমন্বয়ে সেনাবাহিনীর একটি দল রামগড়ের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ কে উৎসাহিত করেন।

পাশাপাশি জেলায় বহিরাগত কেউ প্রবেশ করলে তার কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলেছেন।লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার সতর্কতামূলক কার্যক্রম শেষে রামগড়ের প্রত্যন্ত অঞ্চল নুরপুর এবং নিউ তৈ চাকমা পাড়া গ্রামের কর্মহীন, দুস্থ এবং দরিদ্র পরিবারের মাঝে ২৪ পদাতিক ডিভিশন এর নির্দেশনা মেতাবেক  চাল,ডাল,চিনি,লবন,তৈল,আলু,আটা সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন।ত্রাণ বিতরন এবং সচেতনতামূলক কার্যক্রম শেষে লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউছার জানান করোনা প্রতিরোধর বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের এই যৌথ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং করোনা প্রতিরোধে সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশ গ্রহনের আশ্বাস দেন।

উল্লেখ্য  রামগড়ে করোনা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি এর নেতৃত্বে সহসাই রামগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর সতর্কতামূলক এবং ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর