বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৯ মার্চ, ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ণ

পবিত্র শবে-বরাতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল (২৮ মার্চ) ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে-বরাত উদযাপিত হবে। শবে-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আজ ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নগরীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ধারার ক্ষমতাবলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এই নিষেধাজ্ঞা জারি করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর