শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩ জুন, ২০২০, ৬:০৯ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মহাসড়কে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও প্রাণহানির ঘটনায় তাকে প্রত্যাহার হয়। বুধবার (৩ জুন) সকালে হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের হাইওয়ে পুলিশ সুপার, মো. শহিদুল্লাহ। মঙ্গলবার (২ জুন) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক স্থানে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলর্সের ধাক্কায় অবৈধভাবে চলাচলরত একটি সিএনজি চালিত থ্রি-হুইলারে চাপা খায়। এতে বাবা-মা ও মেয়েসহ তিনজন প্রাণ হারান।

অবশেষে ওই ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে জানান, বুধবার বিকালের মধ্যে আমি সেখানে চলে যাব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর