সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

টাঙ্গাইলে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে ভূঞাপুর থানার ওসি সহ আহত কমপক্ষে ২০ জন

হৃদয় মন্ডল টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিকরাইল বাজারে এ ঘটনা ঘটে।আহতদের ভূঞাপুর উপজেলা সাস্থ কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।অপ্রিতিকর ঘটানা এড়াতে ঘটনাস্থলে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওহাব জানান,পূর্ব শত্রুতার জের ধরে আজ বিকেলে নিকরাইল বাজারে নলুয়া ও গোহালিয়াবাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা।দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।এ সময় এক পক্ষের ছোঁড়া পাথরে তিনি সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহন হন।আহতদের মধ্যে খায়রুলের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর