রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ২টি ফুটওভার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক এন-৫ এর ১৫৩ তম কিঃ মিঃ শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড ও ১৫৯ তম কিঃ মিঃ বোয়ালিয়া বাজারে দুইটি স্থানে ফুটওভার ব্রীজ প্রায় ৪.৬৭ কোটি টাকার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধন শেষে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উল্লাপাড়া আর্দশ স্কুল প্রাঙ্গনে সুধীজন ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ফুটওভার ব্রীজের এবং করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব ফয়সাল কাদের রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর