সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শিল্পকর্মের নিদর্শন কালের সাক্ষী নবরত্ন মন্দির 

মোঃ মুন্না হুসাইন, (ভ্রাম‍্যমান) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের হাটিকুমরুলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে শিল্পকর্মের নিদর্শন নবরত্ন মন্দির। ইতিহাস ঐতিহ্যর সাক্ষী এ মন্দিরটি স্থাপনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজির পরিলক্ষিত হয়। আর এ দৃষ্টিনন্দিত নবরত্ন মন্দিরটি একজন মুসলিম শাসকের অর্থায়নে হিন্দু তহশিলদার দ্বারা নির্মাণ করা হয়।

এ মন্দিরটি ‘দেলমঞ্চ’ নামেও স্থানীয়ভাবে পরিচিত। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুলে এ নবরত্ন মন্দিরটি কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত নারী-পুরুষ প্রতিদিন প্রায় দিনভর দৃষ্টিনন্দিত এ মন্দিরটি দেখতে আসেন। এ মন্দিরটির সর্বাঙ্গ পোড়ামাটির কাব্যগাঁথা। এ নবরত্ন মন্দিরকে ঘিরে একটি শিব মন্দিরসহ আরও ৩টি ছোট মন্দির প্রতিষ্ঠিত হয়। পোড়ামাটি কারুকার্যখচিত এসব মন্দিরের দেয়াল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭০৪-১৭২৮ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে তার তহশিলদার রামনাথ ভাদুরী স্থাপন করেন এ নবরত্ন মন্দিরটি। এ মন্দিরটি ইট, চুন সুরকি মসল্লা দিয়ে নির্মিত উঁচু একটি বেদীর উপর তিনতলা বিশিষ্ট এ নবরত্ন মন্দিরটি। প্রায় ১৫ বর্গমিটার এলাকাজুড়ে প্রতিষ্ঠিত মন্দিরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৫.৪ মিটার এবং প্রস্থ ১৩.২৫ মিটার। এ মন্দিরের নিচতলায় চারদিকে ৪টি বারান্দা বিশিষ্ট একটি গর্ভগৃহ রয়েছে।

প্রতিটি বারান্দার বাইরের দিক থেকে ৭টি ও ভেতরের দিকে রয়েছে ৫টি খিলাল প্রবেশ পথ। ছাদপ্রান্তে আংশিক বাঁকানো রয়েছে। মূল অবস্থায় মন্দিরের দেয়ালের ইট ও টেরাকোটার উপরে দেব-দেবী, লতাপাতা ও ফুলের চিত্রখচিত পোড়ামাটির অপূর্ব কারুকাজ। নির্মিত নবরত্নের এ কারুকাজ দর্শণার্থীর দৃষ্টি কেড়েছে। মন্দির এলাকার প্রবীণসহ অনেক ব্যবসায়ী বলেন, এক সময় এ মন্দিরটি ছিল অবহেলিত। এখানকার হিন্দুরাও পূজা-অর্চনা করত না। প্রায় এক যুগ ধরে এখানে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে।

এ মন্দিরের পাহারাদার মহাব্বত আলী সেখ বলেন, এ মন্দিরে প্রতিদিন ৪/৫’শ লোকজন প্রবেশ করলেও সাপ্তাহিক ছুটির দিন ও বিশেষ দিনগুলোতে দ্বিগুণ লোকজন হয়। শুধু বাংলাদেশ নয়, ভারতসহ বিভিন্ন দেশের পর্যটকরা এখানে বেড়াতে আসেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতোমধ্যেই ওই স্থাপনাটির সৌন্দর্য্যবর্ধন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ সম্পন্ন করেছে। তবে আরো একটি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হলে অপূর্ব কারুকার্য খচিত নবরত্ন মন্দিরটি পর্যটকরা আরো আকৃষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর