বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

গৌরনদীতে ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১, ৫:৩৫ অপরাহ্ন

জেলার গৌরনদী মডেল থানা পুলিশ ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পূর্ব বেজহার এলাকা থেকে নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের মাদক বিক্রেতা জাফর খন্দকার ও পিঙ্গলাকাঠী গ্রামের রাব্বি সিকদারকে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার এসআই মো. শাহজাহান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর