সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় কোভিড-১৯ ভ্যাক্সিন এখন দেওয়া হচ্ছে ইউনিয়নে গিয়ে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা (কোভিড-১৯) ভ্যাক্সিন এখন ইউনিয়ন পর্যায়ে দেওয়া হচ্ছে। শনিবার সলপ ইউনিয়ন পরিষদে সলপ ও পঞ্চক্রোশী ইউনিয়নের ৪০ বছরের বেশি বয়সী করোনা টিকা নিতে আগ্রহীদেরকে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন শেষে টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২৫ সদস্যের একটি টিম এর নেতৃত্বে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু কেন্দ্রে উপস্থিত থেকে তাদেরকে সহযোগীতা করছেন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) করোনা ফোকাল পার্সন ডাঃ মোঃ আল আমিন হোসেন জানান, সকাল সাড়ে নয়টায় সলপ ইউনিয়ন পরিষদে দু’ইউনিয়নবাসীদের মাঝে টিকা দেওয়া শুরু হয়েছে। দুপুর একটা নাগাদ ৪০ বছরের বেশি বয়সী নারী ও পুরুষ মিলে প্রায় ২শ জনকে টিকা দেওয়া হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর