মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গৌরনদীতে নাতীর হামলায় নানী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আম পাড়া নিয়ে দুই মেয়ের মধ্যে বাকবিতন্ডা থামাতে গিয়ে গৌনদীতে নাতির হামলায় নানী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাত সাড়ে দশটার দিকে পুলিশ এক জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আম নিয়ে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের সোমবার সন্ধ্যায় তুমুল বাকবিতন্ডা হয়।

দুই মেয়ের ঝগড়া থামাতে চেষ্ঠা করেন তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। এসময় বড় মেয়ে ফাতেমা বেগমের পুত্র বাচ্চু বেপারীর (২২) হামলায় ঘটনাস্থলেই নানী জরিনা বেগম নিহত হন।গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর