মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় সংখ্যালঘু বিধবা নারীকে ধর্ষণ চেষ্টায় জরিমানা করে মিমাংসা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় এক সংখ্যালঘু বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়ভাবে আয়োজিত এক সালিশ-বৈঠকে অভিযুক্তকে চড় থাপ্পড় মেরে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ওই ভুক্তভোগী নারীর পরিবার। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে ওই সংখ্যালঘু বিধবা নারীর (৫০) ঘরে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা চালায় শিবপুর এলাকার এবরার ছেলে মুক্তার হোসেন। এসময় এলাকাবাসী মুক্তারকে ধরে ফেলে। পরের দিন এ বিষয়ে একটি সালিশ বৈঠক ডাকা হয়। সালিশে অভিযুক্ত মুক্তারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবার সামনে চড় থাপ্পড় দেয়া হয়। কিন্তু এমন একটি অপরাধে এভাবে প্রভাবশালীদের সালিশ বৈঠক করার অধিকার নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

 

এ ব্যাপারে সালিশ কারীদের একজন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মোল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সালিশ বৈঠক হয়েছে এটা আমি দেখেছি তবে আমি এর আয়োজক নই বা এর কোনো সিদ্ধান্ত আমি দেইনি। ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বায়জীদ হোসেনকে জরিমানা করে, চড় থাপ্পড় দিয়ে মীমাংসা করে দেয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যে ঋষিপাড়ার সমাজের লোকজন এটা করেছে আমরা এর সাথে সম্পৃক্ত নই। চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, এইভাবে এমন একটি জঘন্য অপরাধের সালিশ বৈঠক করার অধিকার কারোই নেই।

 

এটি সম্পূর্ণ আইন-আদালতের বিষয়। আমি চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-অালম সিদ্দিকী জানান, মৌখিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত মাসে চামারী ইউনিয়নে এমনই একটি ধর্ষণচেষ্টার অভিযুক্তের বিরুদ্ধে সালিশ বৈঠক করে জরিমানা আদায় করে এবং চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়ায় ওয়ার্ড সদস্য ফারুক হোসেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর