সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাঁচ ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া ও সুমি রানী উপজেলার টরকী বন্দরে অভিযান পরিচালনা করে। এ সময় মেয়াদত্তীর্ণ ঔষধ এবং পণ্য পাওয়ায় মা এন্টারপ্রাইজের মালিককে ৫হাজার, আল মাহতাব ফার্মেসীকে ৫হাজার, বিসমিল্লাহ ফার্মেসীকে ২ হাজার টাকা, তোফাজ্জল স্টোরকে ৪হাজার ও আরিফ স্টোরকে ২হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর