রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সন্ন্যাস জীবন বেছে নিলেন ধোনি!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৪ মার্চ, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি কী এবার সংসারের মায়া কাটিয়ে সন্ন্যাসী হয়ে গেলেন! এই প্রশ্নই ঘুরতে শুরু করেছে ধোনি ভক্তদের মনে।

শনিবার রাতে ধোনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি দেখে সকলের চোখ বিস্ফোরিত! কারণ, ছবিতে দেখা যাচ্ছে ধোনি মুণ্ডিতমস্তক। পরনে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক। তাহলে কি ক্রিকেট ছেড়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছেন ধোনি!

আইপিএল শুরুর সময় ঘনিয়ে আসছে। ধোনির কোটি কোটি ভক্ত, যারা হেলিকপ্টার শট দেখার জন্য অধীর অপেক্ষা রয়েছেন, তারাও যেন বাকরুদ্ধ।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ লিখেছে, ‘চেন্নাই দলে খোঁজ নিয়ে জানা গেল, ধোনি মোটেও সন্ন্যাসী হয়ে যাননি। রয়েছেন ক্রিকেট মাঠেই।’ চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এই তো পাঁচ মিনিট আগে প্র্যাকক্টিস শেষ করলেন ধোনি!’

তাহলে মুণ্ডিতমস্তক রূপ কীসের? জানা গেছে, এটা আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের কোনো প্রচারমূলক ছবি। ওই চ্যানেল থেকেই ধোনির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।

ছবিটির নীচে লেখা, মার্শাল আর্টের ট্রেনিং ক্যাম্পে তোলা ছবি। যদিও স্পষ্ট করে কিছু বলা হয়নি চ্যানেলের পক্ষ থেকে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর