সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারী ফুটবলার হিসেবে বিকেএসপিতে খেলার সুযোগ পেলেন অয়ন্ত মাহাতো

মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান)প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের আদিবাসী প্রমিলা একাডেমির খেলোয়াড় অয়ন্ত মাহাতো (১২) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ফুটবল খেলার সুযোগ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা। এ কর্মকর্তা আরো বলেন, বিকেএসপি ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রাজশাহী বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে অয়ন্ত মাহাতো ২৯ তম স্থান অর্জন করেছেন।অয়ন্ত মাহাতোর বাড়ি রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে। তার বাবার নাম বরিষা মাহাতো।

অয়ন্ত মাহাতো বলেন, বিকেএসপিতে ভর্তির মাধ্যমে ফুটবল খেলার পাশাপাশি মানসম্মত শিক্ষা গ্রহণেরও সুযোগ হবে। তার স্বপ্ন, আগামীতে জাতীয় ও বয়সভিত্তিক দলে ফুটবল খেলবেন। সিরাজগঞ্জ আদিবাসী প্রমিলা একাডেমির পরিচালক সুশীল কুমার মাহাতো বলেন, একাডেমির সকল সদস্য মেয়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের। পারিবারিকভাবে এসব মেয়েরা অতি দরিদ্র। তাদের বাল্যবিবাহ থেকে দূরে রাখতে ও বিদ্যালয়ে ঝড়ে পড়া থেকে বাঁচাতে প্রমিলা একাডেমি বদ্ধপরিকর। অয়ন্তর এ অর্জনে একাডেমি গর্বিত।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর