রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে আ’লীগ নেতাদের গণসংবর্ধনা

মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান)প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ৯:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম.আমজাদ হোসেন মিলন ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারকে গণসংবর্ধনা দিয়েছে সগুনা ইউনিয়ন আওয়ামীলীগ। ৩(মার্চ) বুধবার বিকেলে চলনবিলের প্রাণকেন্দ্র কুন্দইলে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারকে বিশাল গণ সংবর্ধনা দিয়েছে।
সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন। উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত ও বর্তমান সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস,এম,আব্দুর রাজ্জাক, সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টি,এম আব্দুলাহেল-বাকী, তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আব্বাসুজ্জামান আব্বাস, মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাগুড়া বিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ইসলাম বাচ্চু, শাহিনুর রহমান লাবু, নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোজাম্মেল হক মাসুদ প্রমুখ। এ গণ সংবর্ধনা অনুষ্ঠানে সগুনা ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ও নেতা-কর্মীরা প্রাণপ্রিয় দুই নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর