বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

গৌরনদীতে শিশুর শ্লীলতাহানি, লম্পট আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ৫:৩১ অপরাহ্ন

আট বছর বয়সি শিশুকে নির্জন ঘরের মধ্যে টেনে নিয়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটানোর অভিযোগে হেলাল হাওলাদার (৫০) নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাঘার গ্রামের।

ভুক্তভোগি শিশু ও তার পিতা জানান, শুক্রবার দুপুরে বাঘার দিঘিরপাড় কীর্তন অনুষ্ঠান থেকে মামা বাড়িতে যাওয়ার পথে নলকূপ থেকে পানি পান করছিলো শিশুটি। এসময় লম্পট হেলাল হাওলাদার শিশুটিকে একা পেয়ে নির্জন ঘরের মধ্যে নিয়ে বিবস্ত্র করে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরবর্তীতে শিশুর ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে লম্পট হেলালকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। গৌরনদী মডেল থানার এসআই সহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর