বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় দেশি মদসহ আটক ২

মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ১০ মার্চ, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় দেশি মদসহ দুজনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। মঙ্গলবার রাত ৭.৪০ টার দিকে ভাঙ্গুড়া থানাধীন অষ্টমনিষা ঘোষ পাড়া রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট লিটার দেশি চোলাই মদ পাওয়া যায়।

আটক কৃতরা হলেন- ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকার মোঃ সোলাইমান সরদারের ছেলে মোঃ বাবুল সরদার ওরফে রিপন (৩০), চাটমোহরের চিনাভাতকুর গ্রামের মোঃ আব্দুস ছাত্তারের ছেলে মোঃ মেহেরাব হোসেন ওরফে মুকুল (২২)।

ভাঙ্গুড়া থানার এস আই ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অষ্টমনিষা ঘোষপাড়া অষ্টমনিষা ঘোষ পাড়া রাস্তার উপর হতে তাদেরকে আটক করে এ সময় তাদের কাছ থেকে আট লিটার দেশি চোলাই মদ পাওয়া যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রজু করে বুুধবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর