সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

৮ মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবস ; উল্লাপাড়ায় গ্রামীন নারীরা নিজেদের স্বাবলম্বী করে তোলার স্বপ্ন দেখছেন

মোঃ আমিনুল ইসলাম,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ মার্চ, ২০২১, ৫:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীণ নারীরা স্বাবলম্বী হয়ে উঠছে এবং নিজেদের স্বাবলম্বী করে তোলার স্বপ্ন দেখছেন । রোববার সদর উল্লাপাড়া ইউনিয়নের পংরৌহার গ্রামীন সড়কপথ মেরামতে আর ই আর এম পি-৩ কর্মসূচিতে ১০ জন নারীকে কাজ করতে দেখা গেছে। অনেকেই দক্ষ কর্মী হয়ে নানা পেশায় কাজ করছে। পশু পালন,দর্জিগিরি কাজে জড়িতদের সংখ্যা বাড়ছে। সড়ক পথে মাটি কাটা, ধান চাতালে শ্রমিকের কাজ অভাবী ঘরের অনেক নারী করছে। এসব কাজ করে এরা নিজেদের স্বাবলম্বী করে তোলা ও সংসারের বাড়তি আয় করছে। আগামীকাল (সোমবার) ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।

উল্লাপাড়ায় মহিলা বিষয়ক অধিদফতর ও বিভিন্ন কারখানায় প্রশিক্ষণ নিয়ে গ্রামীণ বসতি নানা বয়সি অনেক নারী বাড়ীতে দর্জি কারখানা করেছে। নিজে কাজ করার পাশাপাশি এলাকার আগ্রহী অন্য নারীদেরকে সুযোগ করে দেওয়ায় অনেকেই কাজ করে আয় করছে।
উল্লাপাড়ায় এলজিইডি’র পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী -৩ ( আর ই আর এম পি) তে ১৪ টি ইউনিয়নে গ্রামীণ বসতি ১শ ৪০ জন নারী কাজ করছে। প্রতি ইউনিয়নে তিন বছর মেয়াদী এ কর্মসূচীতে ১০ জন করে দিন হাজিরায় কাজ করছে। প্রতিজনের দিনের মজুরী ২শ ৫০ টাকা।এর মধ্যে ৮০ টাকা তাদের হিসাবে খাতে সঞ্চয় বাবদ জমা রাখা হয়। এ সঞ্চয়ের টাকা তিন বছর পর তাতেরকে ফেরত দেয়া হবে।
এদের একজন চায়না খাতুন জানান, সংসারের বাড়তি আয়ে তার মত অন্যরা কাজ করছে । নিজেদেরকে স্বাবলম্বী করার পথে তারা সবাই পরিশ্রম করছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর