শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা না হলে সংসদ ঘেরাও করা হবে : নুর

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ মার্চ, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন

 আগামী ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করা হলে জাতীয় সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

নুরুল হক নুর বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে এই কালো আইন বাতিল করা না হলে কালো আইন তৈরির কারখানা সংসদ ভবন ঘেরাও করা হবে।

এছাড়া ২৬ মার্চের পর ‘সারা দেশের মানুষকে নিয়ে’ সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামার হুমকিও দেন তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর