সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

নোয়াখালীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে কামারখন্দে মানববন্ধন

মো,রাইসুল ইসলাম রিপনঃ
আপডেট সময়: বুধবার, ৩ মার্চ, ২০২১, ৩:৫৮ অপরাহ্ন

নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে কামারখন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সারে এগারোটার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে কামারখন্দ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবি করেন। একই সাথে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের প্রতি আহবান জানানোর পাশাপাশি সিরাজগঞ্জের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা, সাংবাদিক দম্পতি সাগর রুনী হত্যার বিচার বিভাগ তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন। মানববন্ধনে কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, গাজী টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, ইন্ডিপেন্ডেন্ট টিভির দিলিপ গৌর সহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর