সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি পদে ফয়সাল কাদের রুমী ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা নির্বাচিত

মোঃ আমিনুল ইসলাম ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১২:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাএর সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে, নির্বাচন এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে, প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্যে রাখেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে জয়ী হয়েছেন ফয়সাল কাদের রুমী।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ফয়সাল কাদের রুমী ২শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শফিকুল ইসলাম শফি ১শ ৪৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা ৩শ ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহিদুল ইসলাম ৭০ ভোট পেয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর