সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গার হাটিকুমরুল হাসপাতাল হতে শিশু চুরি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাসপাতাল বেড হতে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার বেলা ২ টার দিকে। শিশুর নানী জয়নব (৫৭) জানান, আমার মেয়ে শবিতা (২০) এর প্রসব বেদনা উঠলে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর আজ শনিবার সকাল ৯ টার দিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় সামিউল। জন্মের পর হাসপাতাল বেডে আমার কাছ থেকে একটি বোরকা পরা মহিলা শিশু সামিউলকে কোলে নিয়ে আদর করতে থাকে। আমি বাথরুমে গেলে ফিরে এসে আর আমার নাতী শিশুকে পাই না। অনেক খোজাখুজি করেও না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করি। চুরি হওয়ার শিশু জেলার তাড়াশ উপজেলার নওগা বাজার মাজেদের ছেলে।এ বিষয়ে হাসপাতালের ম্যানেজার জাকির হোসেন বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিক ভাবে পুলিশকে অবগত করি এবং সিসি টিভি ফুটেজে বোরকা পরা এক মহিলা শিশুটিকে নিয়ে যাচ্ছে এমন ছবি সনাক্ত হয়েছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,হাসপাতাল সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোর চেষ্টা করছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর