সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

হারিয়ে গেছে সিরাজগঞ্জ এক্সপ্রেসের চাবি, ট্রেন চলাচল বন্ধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ১:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপদে পড়েছেন যাত্রীরা। তবে দায়িত্বের প্রতি অবহেলা ও নানা অজুহাতে মানুষকে ভোগান্তিতে ফেলার এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জানিয়েছেন যাত্রী সাধারণ।

সোমবার সকালে চাবিটি হারিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনে আটকা পড়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সকাল ৬টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই ট্রেনের চাবিটি হারিয়ে যাওয়ায় সকাল ছয়টায় ট্রেন বন্ধ হয়ে চরম বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা।

এ বিষয়ে সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর