সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন এর দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠান

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ১০:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজনে অংশ হিসেবে শনিবার বিকেল আড়াইটায় উল্লাপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি যৌথভাবে এই ম্যারাথন দৌড়ের আয়োজনে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।
উদ্বোধনী পর্বে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, বঙ্গবন্ধু সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার জুয়েল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া, আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদের রুমি, ছাত্র লীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর