বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

অভয়নগরে ভাইপোর আঘাতে চাচির মৃত্যু

 মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ৮:৪৭ অপরাহ্ন

অভয়নগরে পারিবারিক কোন্দলের জেরে ভাইপোর শাবলের আঘাতে চাচির মৃত্য হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় মণিরুজ্জামানের স্ত্রী পারভীন বেগম(৪৫) গত ১৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪.৩০টায় গরুর জন্য বিছালি কাটছিলেন, এ সময় তার ভাসুর আকবার বিশ্বাসের পুত্র আহাদুল বিশ্বাস(২৮) পেছন দিক হতে অতর্কিতে লোহার শাবল দিয়ে মাথার আঘাত করে। ঘটনাস্থলে পারভীন চিৎকার দিয়ে পড়ে গেলে স্বজন ও স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নিজস্ব উদ্যেগে স্বজনেরা খুলনা হেলপি ক্লিনিকে ভর্তি করে। ১৬ ফেব্রুয়ারী রাত ১০.০০টায় পারভীন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন। বুধবার দুপুরে মৃতদেহ গ্রামের বাড়ি পৌছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃস্টি হয়। এ ঘটনায় পাথালিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই হালিম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নিহতের স্বজনদের কেও বাদী হয়ে অভিযোগ করে নাই তবে মামলার প্রস্তুতি চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর