বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃমেহেদী হাসান ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ৬:৪০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ৩০ পিস ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । ১৩ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ভাঙ্গুড়া বাজারে রেল পট্টি রুমি ড্রাগ হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হেলাল উপজেলার উত্তর কলকতির বাঁধপাড়ার গ্রামের মৃত আব্দুল মালেক ফকিরের ছেলে। পুলিশ জানায়, আটক হেলাল এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এস আই মোদাচ্ছের আলী,এস আই ইব্রাহিম, এ এস আই কামরুজ্জামান সহ ‘গোপন খবরের ভিত্তিতে হেলালকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক আইনে মামলা নং ০৫ । আগামীকাল রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর