সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় যুবক থামিয়ে দিলো ট্রেন অল্পের জন্য বাঁচল ৩ শতাধিক প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক। এ সময় তার চোখে পড়ে রেললাইনে ফাটল। ততক্ষণে ঢাকা থেকে নীলফামারী গামী নীলসাগর এক্সপ্রেস চলে এসেছে। দূর থেকে যুবক সাদ্দাম ট্রেন আসতে দেখে কোনো উপায় না পেয়ে লাল কাঁপড় দিয়ে ছোট ছেলেদের সহযোগীতায় উঁচিয়ে ধরেন। লাল কাঁপড় দেখে সতর্ক সংকেত মেনে ট্রেন থামিয়ে দেন চালক।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উল­পাড়া পৌর শহরের ঘাটিনা ঢালু একালায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উল্লাপাড়া ষ্টেশনের কর্মচারীগন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিট দাঁড়িয়ে থাকা ট্রেনটি ধীর গতিতে পার করেন। পরে সেই ত্রুটি সারিয়ে আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ওমর ফারুক জানান, তিনিসহ সাদ্দাম ঘাটিনা ঢালুর রেল পথ দিয়ে হেঁটে শাহজাহানপুর যাচ্ছিলেন চুল কাটার উদ্দেশ্যে। এ সময় তারা ঢাকা-ঈশ্বরদী রেললাইনের একটি অংশে ফাটল দেখতে পান। পরে নিজেরাই উদ্যোগী হয়ে দুর্ঘটনা এড়াতে ছোট ছেলেদের সহযোগীতায় লাল কাপড় উড়িয়ে চলন্ত ট্রেনটি থামার সংকেত দেন। নয়তো লাইনচ্যুত হয়ে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে চালক সংকেত দেখে ট্রেনটি থামিয়ে দেয়।

উল্লাপাড়া ষ্টেশন মাষ্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা- ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়া ষ্টেশনের ঘাটিনা নামক এলাকায় রেললাইন ফাটল দেখা যায়। এসময় ফাটলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ধীর গতিতে পার করা হয়। পরে সঙ্গে সঙ্গে কন্টোল, পিডাবি­উ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোকজনকে বলার পর তারা দ্র“ত গতিতে কাজ করে দিয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর