সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে ওসি সহ নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২০, ৫:১৫ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

চার পুলিশ সদস্যসহ সিরাজগঞ্জে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ৯ পুলিশসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৮ জনে। শনিবার (৩০ মে) দুপুরে সিভিল র্সাজন ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ৯৪ জনের নমুনা রির্পোট এসেছে।

এর মধ্যে ১২ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ হলেও বাকী ৮২ জনের নেগেটিভ এসেছে। সিভিল র্সাজন র্কাযালয়ের পরিসংখ্যান র্কমর্কতা হুমায়ুন কবির জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, রায়গঞ্জের ৩,শাহজাদপুর ও বেলকুচি উপজেলার ১ জন করে রয়েছেন। আক্রান্ত চার পুলিশ সদস্যরা হলেন, সলঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি), সহকারি উপ-পরির্দশক ও ডিবি পুলিশের দুজন কনস্টেবল।

এ নিয়ে জেলায় মোট ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিসার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আক্রান্তদের সংর্স্পশে আসা ব্যক্তিদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর