সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীতে প্রথম টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার

মাহমুদুল হাসান:
আপডেট সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ৬:৫৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রথম টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।রবিবার দুপুরে উপজেলা হাসপাতাল সভাকক্ষে স্বাস্থা ও প,প কর্মকর্তা ডা,মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রথম টিকা দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা,মোঃ রেজাউল আওয়াল,উপজেলা প,প, অফিসার মোঃ গিয়াসউদ্দিন, চৌহালী থানার এস,আই রেজাউল করিম, ডা, আমির হোসেন, ডা,মামুন প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে কর্মরত টিকাদান কর্মসূচির কর্মী ও ষ্টাফরা।

ফারুক সরকার বলেন, টিকা নেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন। গতকাল পর্যন্ত মানুষের মনে সংশয় ছিল টিকা নেবেন কিনা। এটা কেটে যেতে শুরু করেছে। আমরা এটাই চাই, আমাদের দেখে মানুষ আস্থা পাক।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডা, মো,আব্দুল কাদের বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের প্রোগ্রাম২০২১ উপলক্ষে কর্মীদের প্রশিক্ষণ শেষে একর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এতে মোট ৭৬ জনের নিবন্ধন করা হয়েছে, পর্যায় ক্রমে ৪৯৬০ জনকে টিকা( ভ্যাকসিন) দেওয়া হবে বলে জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর