সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে এক ব্যক্তির ঝুলন্তমরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে একটি স্কুলের বারান্দা থেকে নাজমুল হাসান (১৯) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে ইউনিয়নটির চরবিনানুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেটি উদ্ধার করা হয়। নাজমুল চরবিনানুই গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকার একটি মুদ্রণ কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, নাজমুল প্রায় তিন মাস আগে ঢাকা থেকে দেশের বাড়িতে এসেছেন। সোমবার সকাল ১১টার দিকে স্কুলের বারান্দার গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাজমুলের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকায় কোনো এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাজমুলের। তার সঙ্গে সঙ্গে প্রায়ই ফোনে কথা বলতেন তিনি। প্রেমিকার সঙ্গে কোনো কারণে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পরিবারটির।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর