রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বরিশালে ধর্ষণে সপ্তম শ্রেণীর ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) জোরপূর্বক ধর্ষনের ফলে ওই ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত¡া হয়ে পরেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী এলাকার। এঘটনায় থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগি মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিলো একই গ্রামের মৃত খসরু মাঝির পুত্র বাপ্পি মাঝি (২২)। এরই মধ্যে বাপ্পির সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ছয় মাস পূর্বে বাপ্পি মাঝি ভুক্তভোগির বসতবাড়ীতে এসে তাকে (ছাত্রী) জোরপূর্বক ধর্ষণ করে। সূত্রে আরও জানা গেছে, গত ৫ জানুয়ারী ছাত্রীর পেটে ব্যাথা শুরু হয়।

একপর্যায়ে আসামী বাপ্পির মা র্ঝণা বেগম ও ভুক্তভোগির খালা তানিয়া বেগম ভুক্তভোগিকে একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে অন্তঃসত্তা র বিষয়টি ধরা পরে। পরবর্তীতে বিষয়টি আসামি বাপ্পিকে জানানো হলে ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে। শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন জানান, ভুক্তভোগীর ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর