সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরের স্কুল ছাত্রের তৈরী সার্চ ইঞ্জিনের জন্য ২ লাখ টাকা অনুদান বরাদ্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

বাবুল আকতার খান,শাহজাদপুর, সিরাজগঞ্জঃ
সার্চ বিডি নামক বাংলাদেশের দ্বিতীয় সার্চ ইঞ্জিন তৈরীর জন্য শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া ছাত্র আবির আবেদীন খানের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনী কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২ লাখ টাকার চেক প্রদান করেছে।

তরুণ উদ্ভাবক আবির আবেদীন খান জানায়, জিজিটাল মেলা ২০২০ এ সিরাজগঞ্জ জেলায় তার সার্চ ইঞ্জিন প্রকল্পটি প্রথম স্থান লাভ করে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পে আবেদন করলে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হয়। এর কিছুদিন পরেই তাকে জানিয়ে দেয়া হয় তার নামে ২ লাখ টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা আইসিটি সহকারি প্রোগ্রামার মাহবুবা আলম বীথি আবির আবেদীন খানকে তার কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ‘আবির শুধু আমাদের শাহজাদপুরের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। বাংলাদেশ সরকার তার কাজের মূল্যায়ন করায় আমি অনেক খুশি।’

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আবির আমাদের স্কুলের গর্ব। ওর কৃতিত্বের জন্য আমি স্কুল থেকে ওকে বিশেষভাবে পুরস্কৃত করবো।’

আবির জানায়, www.searchbd.net এই ঠিকানায় গিয়ে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা যাবে। তার ইচ্ছা বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া।উল্লেখ্য, বাংলাদেশে তৈরী প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর