সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোাহরে সরকারি জায়গা দখলের মহোৎসব,প্রশাসন নীরব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে। প্রভাবশালী ব্যক্তিরা উচ্ছেমতো সরকারি জায়গা দখল করে ঘর-বাড়ি,দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রশাসনের নাকের ডগায় এই দখলবাজি চললেও কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সরেজমিন পরিদর্শন করে জানা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারের পাশে রাস্তা সংলগ্ন সরকারি জায়গা রাতারাতি দখল হয়ে যাচ্ছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নে তেনাপীর তলা এলাকায় সরকারি জায়গা দখল করে ৫/৭টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া জেলা পরিষদের গাছসহ জায়গা দখল করে এক ব্যক্তি কাটা তার দিয়ে ঘিরে দখলে রেখেছে। চাটমোহর-পাবনা সড়কের এই জায়গায় প্রকাশ্যে দখলদাররা অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোন কিছুর তোয়াক্কাই করছেন না। অথচ এ ব্যাপারে প্রশাসনের কোন প্রকার মাথাব্যাথা নেই।

এদিকে উপজেলার রেলবাজার,মুলগ্রাম বাজার,কুয়াবাসী,হিরিন্দি.বনগ্রাম.পার্শডাঙ্গা,মহেলা,হান্ডিয়াল,ছাইকোলা,বামনগ্রাম,হরিপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট,ঘর-বাড়ি। ফলে সাধারণ মানুষ,যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য পাবনা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর